ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
Daily Global News

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মানিক, সম্পাদক জিসান

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ০৯:২২ এএম

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মানিক, সম্পাদক জিসান

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মানিক আকবরকে সভাপতি এবং যমুনা টেলিভিশনের প্রতিনিধি জিসান আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ-সভাপতি শরীফ উদ্দীন (দৈনিক আলোকিত বাংলাদেশ), সহ-সাধারণ সম্পাদক মামুন মোল্লা (বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক অনিক চক্রবর্তী (এখন টিভি), অর্থ সম্পাদক জাকির হোসেন (আজকের সূত্রপাত), দপ্তর সম্পাদক শেখ লিটন (ঢাকা স্ট্রিম ও বাংলা স্ট্রিম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মিঠুন (এটিএন নিউজ ও টাইমস অব বাংলাদেশ) এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক ইকরামুল হক পিপুল (দৈনিক যুগান্তর)।

প্রেসক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের পেশাগত মান উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও বেশি গতিশীল, গণমাধ্যমবান্ধব (প্রেস অ্যান্ড মিডিয়া ফ্রেন্ডলি) ও যুগোপযোগী করে তোলার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

ডিজিএন/এফএ

banner
Link copied!