ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ থাকবে না

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৩:০১ পিএম

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ থাকবে না

রাজশাহী মহানগরীর বেশ কয়েকটি এলাকায় আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৈদ্যুতিক লাইনের নিরাপত্তার স্বার্থে নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হবে তার মধ্যে রয়েছে, পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া ও মহলদারপাড়া। শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া ও দেবেশিংপাড়া আমবাগান। ভদ্রা, উপর ভদ্রা, শিরোইল ও সেরিকালচার এলাকা। বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুর মোড় ও মুন্নাফের মোড়।

১১/০.৪ কেভি বৈদ্যুতিক লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার এই নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের সময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এলাকাভিত্তিক এই কাজ পর্যায়ক্রমে সম্পন্ন হওয়ার সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিজিএন/এফএ

banner
Link copied!