ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:৩৮ পিএম

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে সাভারের আশুলিয়ার জামগড়া রুপায়ণ মাঠ এলাকা থেকে তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, আকাশ (২০), বাবু (১৯), শাহিন (২৯), বিপুল মহন্ত (২৬), হৃদয় ইসলাম (২২) ও মাহফুজুর রহমান রকিব (২৯)।

পুলিশ জানায়, শনিবার রাতে সাভারের আশুলিয়ার রুপায়ণ মাঠ এলাকায় জনি হোসেনের বাড়িতে ১০–১২ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে। পরে ঘটনাস্থল থেকে ৬ জন ডাকাতকে আটক করা হয়।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ২টি চাপাতি, একটি রামদা, একটি হাতুড়ি, একটি সুইচ গিয়ার ও একটি ছোট চাকু উদ্ধার করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে।

ডিজিএন/এনএস

banner
Link copied!