ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

আধিপত্য বিস্তারের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ: বাবা-ছেলেসহ নিহত ৪

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৯:৪৫ এএম

আধিপত্য বিস্তারের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ: বাবা-ছেলেসহ নিহত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ভয়াবহ হামলায় একই পরিবারের বাবা-ছেলেসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সিংগা গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রহমান খলিল, তাঁর ছেলে তাহাজ্জুদ হোসেন, ওসি মিয়া এবং ফেরদৌস হোসেন। তারা সবাই সিংগা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সিংগা গ্রামে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আজ ভোরে সেই বিরোধ চরম আকার ধারণ করে এবং একপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অন্যপক্ষের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!