ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

রোজায় ব্যাংকের নতুন সময়সূচি: লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৫:০২ পিএম

রোজায় ব্যাংকের নতুন সময়সূচি: লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত

আসন্ন পবিত্র রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, রমজানে ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর দাপ্তরিক কাজ বা অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক সার্কুলারের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসে সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এই বিরতির সময়েও বিকল্প ব্যবস্থাপনায় লেনদেন সচল রাখতে হবে, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়।

সাধারণ বনাম রমজানের সময়সূচি: থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে রমজানে কর্মকর্তা-কর্মচারীদের ইবাদত ও যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে প্রতি বছরই সময়সূচি কিছুটা কমিয়ে আনা হয়। রমজান মাস শেষ হওয়ার পর আবারও আগের নিয়মিত সময়সূচিতে ফিরে যাবে ব্যাংকগুলো।

উল্লেখ্য, আগামী সপ্তাহ থেকেই রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচনের ব্যস্ততার মধ্যেই গ্রাহকদের সুবিধার্থে অগ্রিম এই নির্দেশনা জারি করল কেন্দ্রীয় ব্যাংক।

ডিজিএন/এনএস

banner
Link copied!