বাংলা চলচ্চিত্রের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে শুরু হয়েছে ২৪তম ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের আসরে ২০টি পূর্ণদৈর্ঘ্য ও ৩টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হচ্ছে।
আজকের আকর্ষণ (৪ ফেব্রুয়ারি): উৎসবের দ্বিতীয় দিনে আজ দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে রায়হান রাফী পরিচালিত মেগাস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। এছাড়া দিনের অন্যান্য প্রদর্শনীগুলো হলো: সকাল ১০টা: ‘দেয়া নেয়া’ (সুনীল বন্দ্যোপাধ্যায়), দুপুর ১২টা ৩০ মিনিট: ‘সূর্যকন্যা’ (আলমগীর কবির), দুপুর ৩টা ৩০ মিনিট: ‘চক্কর’ (শরাফ আহমেদ)।
আগামীকাল বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি: সকাল ১০টা: ‘রূপবান’, দুপুর ১২টা ৩০ মিনিট: ‘দ্য লাস্ট ঠাকুর’, দুপুর ৩টা ৩০ মিনিট: ‘জয়া আর শারমিন’, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট: ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
আগামী শুক্রবার ৬ ফেব্রুয়ারি: সকাল ১০টা: ‘মেঘের অনেক রঙ’, দুপুর ১২টা ৩০ মিনিট: ‘বেদের মেয়ে জোসনা’, দুপুর ৩টা ৩০ মিনিট: ‘নীলচক্র’, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট: ‘অন্যদিন’।
আগামী শনিবার ৭ ফেব্রুয়ারি: সকাল ১০টা: ‘হারমোনিয়াম’, দুপুর ১২টা ৩০ মিনিট: ‘মুক্তির গান’, দুপুর ৩টা ৩০ মিনিট: ‘এশা মার্ডার’, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট: ‘উৎসব’।
সমাপনী দিন রোবার ৮ ফেব্রুয়ারি: উৎসবের শেষ দিনে প্রদর্শিত হবে ৩টি পূর্ণদৈর্ঘ্য ও ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সকাল ১০টা: ‘নয়নের আলো’, দুপুর ১২টা ৩০ মিনিট: ‘ধর’, দুপুর ৩টা ৩০ মিনিট: ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- ‘ময়া: দ্য নেম উই কল’, ‘জন্ম থেকে জ্বলছি’ ও ‘ধ্যাৎ’।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট (সমাপনী চলচ্চিত্র): ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ (জয়ব্রত দাশ, কলকাতা)।
উল্লেখ্য, গতকাল উদ্বোধনী দিনে ইমতিয়াজ বর্ষণ অভিনীত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। স্বল্পমূল্যের টিকিট সংগ্রহ করে টিএসসি অডিটোরিয়ামে সিনেমাগুলো উপভোগ করতে পারছেন চলচ্চিত্র প্রেমীরা।


আপনার মতামত লিখুন :