ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:৫৫ পিএম

চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি

এবার চিত্রনায়িকা পরীমণিকে ফোনকলে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৩৭ সেকেন্ডের একটি কল রেকর্ড প্রকাশ করে এই চাঞ্চল্যকর দাবি করেন তিনি।

অডিও ক্লিপটিতে এক অজ্ঞাত ব্যক্তিকে অত্যন্ত অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে এবং পরীমণিকে গুলি করে মেরে ফেলার হুমকি দিতে শোনা যায়। ওই ব্যক্তি নিজেকে দেশের বাইরে অবস্থানকারী বলে দাবি করেন। পরীমণি বারবার তার পরিচয় জানতে চাইলেও তিনি তা গোপন রাখেন।

অডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, “ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবে না! এরা কারা?”

ধারণা করা হচ্ছে, এর ঠিক এক ঘণ্টা আগে রাঙামাটির দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর একটি নিউজ শেয়ার করায় তিনি এই হুমকির শিকার হয়েছেন।

বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে পরীমণি তার পোস্টে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী ও সিআইডির অফিসিয়াল পেজকে মেনশন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। তবে হুমকিদাতার প্রকৃত পরিচয় বা বিস্তারিত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ডিজিএন/এনএস

banner
Link copied!