ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা: হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৮:৪৪ এএম

বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা: হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান

বিশ্বের অন্যতম ব্যস্ত ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ ‘হরমুজ প্রণালী’ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) গতকাল এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনীর ‘লাইভ ফায়ারিং মহড়া’র কারণে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। আইআরজিসি’র মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাঙ্গসিরি আগে থেকেই এই ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানান, মহড়া চলাকালীন এই রুট দিয়ে কোনো জাহাজ যাতায়াত করতে পারবে না।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই মহড়া কতদিন চলবে বা কবে নাগাদ প্রণালীটি পুনরায় খুলে দেওয়া হবে সে বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এটি কেবল একটি সামরিক মহড়া নয়, বরং বৈশ্বিক শক্তিগুলোর প্রতি ইরানের একটি শক্তিশালী সংকেত।

কেন এই হরমুজ প্রণালী গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালীকে বলা হয় বৈশ্বিক তেলের বাজারের নাভিশ্বাস। বিশ্বজুড়ে মোট খনিজ তেল বা ক্রুড অয়েলের প্রায় ২১ শতাংশ বা এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকের মতো তেল উৎপাদনকারী দেশগুলো এই রুটের ওপর নির্ভরশীল।

এই প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যার প্রভাব পড়বে বাংলাদেশেও।

ডিজিএন/এনএস

banner
Link copied!