ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: বিশ্ববাজারে তেলের দাম ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৪:১৫ পিএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা: বিশ্ববাজারে তেলের দাম ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড এবং ডব্লিউটিআই উভয় ধরণের তেলের দামই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ।

বাজারের সর্বশেষ পরিস্থিতি: ব্রেন্ট ক্রুড, ব্যারেল প্রতি ৩৩ সেন্ট (০.৫%) বেড়ে দাঁড়িয়েছে ৭১.৯৯ ডলারে। সপ্তাহের ব্যবধানে এটি ৫ শতাংশের বেশি বেড়েছে। ডব্লিউটিআই, ব্যারেল প্রতি ৬২ সেন্ট (০.৯%) বেড়ে হয়েছে ৬৭.০৫ ডলার।

ট্রাম্পের আলটিমেটাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু চুক্তির জন্য ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে ‘ভয়াবহ পরিণতির’ হুমকি দিয়েছেন, যা বাজারে সরবরাহ নিয়ে বড় ধরণের শঙ্কা তৈরি করেছে।

বিশ্বের মোট তেলের ২০ শতাংশ পরিবাহিত হয় এই সরু জলপথ দিয়ে। ইরান ও রাশিয়ার যৌথ নৌমহড়া এবং ইরানের সাময়িকভাবে প্রণালীটি বন্ধ করার খবরে বিনিয়োগকারীরা বিচলিত হয়ে পড়েছেন।

যুক্তরাষ্ট্রের নিজস্ব অপরিশোধিত তেলের মজুত প্রায় ৯০ লাখ ব্যারেল কমে যাওয়াও দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে।

বিশ্লেষকদের মতে, বাজারে এখন ‘ওয়ার প্রিমিয়াম’ বা যুদ্ধকালীন বাড়তি দাম যোগ হচ্ছে। সংঘাত শুরু হলে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডিজিএন/এফএ

banner
Link copied!