ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

আহমাদিনেজাদ অক্ষত ও নিরাপদ; হামলায় নিহত ৩ দেহরক্ষী

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১০:৪৩ এএম

আহমাদিনেজাদ অক্ষত ও নিরাপদ; হামলায় নিহত ৩ দেহরক্ষী

ইরানের সাবেক আলোচিত প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে যে গুঞ্জন ছড়িয়েছিল, তা নাকচ করে দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ এক উপদেষ্টা। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে তিনি নিশ্চিত করেছেন যে, আহমাদিনেজাদ বর্তমানে সম্পূর্ণ জীবিত ও সুস্থ রয়েছেন।

উপদেষ্টা জানিয়েছেন, রোববার (১ মার্চ) আহমাদিনেজাদের নিরাপত্তা বিভাগের একটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। ওই হামলায় তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর তিনজন সদস্য বা দেহরক্ষী নিহত হয়েছেন। তবে সাবেক এই প্রেসিডেন্টের নিজস্ব বাসভবনটি হামলাস্থল থেকে মাত্র ১০০ মিটার দূরে হওয়ায় সেটি কোনো ক্ষয়ক্ষতির শিকার হয়নি।

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের দুই মেয়াদের এই সফল প্রেসিডেন্টের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছিল। তবে তাঁর উপদেষ্টার ভাষ্যমতে, "আমি তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগে আছি, তিনি একদম ঠিক আছেন।"

উল্লেখ্য, গত শনিবার থেকে শুরু হওয়া অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিসহ বর্তমান সরকারের একাধিক প্রভাবশালী নেতা ও সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আহমাদিনেজাদের বেঁচে থাকার খবরটি তাঁর রাজনৈতিক অনুসারীদের জন্য বড় একটি স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে।করেছে। খেলার মাঠে এমন নৃশংস হামলাকে ইরানের ক্রীড়া প্রেমীরা ‘ক্রীড়া বিশ্বের কালো দিন’ হিসেবে অভিহিত করছেন।

ডিজিএন/এফএ

banner
Link copied!