ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার শোকের ছায়ার মাঝেই নতুন আঘাত এল খামেনি পরিবারে। গত শনিবারের সেই ভয়াবহ মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় গুরুতর আহত হওয়ার পর আজ সোমবার (২ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খামেনির স্ত্রী মনসুরেহ খোজাসতেহ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
শনিবার তেহরানে খামেনির কার্যালয় ও বাসভবন (লিডারশিপ হাউস) লক্ষ্য করে চালানো বিধ্বংসী হামলায় কার্যত পুরো পরিবারটিই বিলীন হয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানে খামেনি ছাড়াও নিহত হয়েছেন, খামেনির স্ত্রী মনসুরেহ খোজাসতেহ (আজ মৃত্যু), খামেনির মেয়ে, তাঁর নাতি ও জামাতা।
খামেনির মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম `ট্রুথ সোশ্যালে` অত্যন্ত কড়া ভাষায় লিখেছিলেন, "ইতিহাসের অন্যতম খারাপ মানুষ খামেনি মারা গেছেন।" তবে এই হত্যাকাণ্ডের পর বিশ্ব রাজনীতি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। রাশিয়া ও চীন এই ঘটনাকে `সন্ত্রাসবাদী কর্মকাণ্ড` হিসেবে উল্লেখ করে কড়া নিন্দা জানিয়েছে।
এয়ারবাসের সরবরাহ করা সর্বশেষ স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, খামেনির বিশাল কম্পাউন্ডটি এখন কেবলই এক স্তূপীকৃত ধ্বংসাবশেষ। পুরো এলাকাটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এই হামলার পর ইরানজুড়ে এখন সাত দিনের শোক ও চরম উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :