ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি: নির্বাচন পেছানো যাবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:৩৪ এএম

ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি: নির্বাচন পেছানো যাবে না

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই পেছানো যাবে না এবং আগামী ১২ ফেব্রুয়ারিই ভোট হতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ভিডিও বার্তায় সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই হুঁশিয়ারি দেন।

বিকেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত জাবের বলেন, “আমরা আমাদের এক ভাইকে (হাদি) হারিয়েছি। এরপর যদি আমাদের আরও ভাইকে হারাতে হয়, তবুও নির্বাচন ১২ তারিখেই হতে হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।” তিনি আরও যোগ করেন, নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের অবশ্যই শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।

ভবিষ্যৎ সরকারের প্রতি কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “ক্ষমতায় আসার পর যদি কোনো দল হাদি হত্যার বিচারে অবহেলা করে বা সঠিক পদক্ষেপ না নেয়, তবে আমরা তাদের জীবনকে ‘জাহান্নাম’ বানিয়ে দেব। হাদির রক্তের সাথে কোনো আপস হবে না।”

এদিকে শাহবাগে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাতে অবস্থান কর্মসূচি স্থগিত করে শাহবাগ ছেড়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের হামলার প্রতিবাদে এবং হাদি হত্যার বিচারের দাবিতে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

ডেইলি গ্লোবাল নিউজ

banner
Link copied!