ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

এক নজরে আজকের সারাদিনের শীর্ষ ১০ খবর

ডিজিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:৩৮ পিএম

এক নজরে আজকের সারাদিনের শীর্ষ ১০ খবর

১. ৫ লাখ মানুষের মুক্তি: ২৩ হাজার ‘হয়রানি’ মামলা প্রত্যাহার আওয়ামী লীগ আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে বিএনপি, জামায়াত ও হেফাজতসহ বিভিন্ন দলের প্রায় ৫ লাখ নেতাকর্মী আইনি হয়রানি থেকে মুক্তি পাচ্ছেন।

২. ৪৬তম বিসিএসের ফল প্রকাশ: ক্যাডার হলেন ১৪৫৭ জন দীর্ঘ প্রতীক্ষার পর ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে পিএসসি। ৩,১৪০টি পদের বিপরীতে ১,৪৫৭ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। প্রশাসন ক্যাডারে ২৭২ এবং পুলিশ ক্যাডারে ৭৯ জন নিয়োগ পেয়েছেন।

৩. ভোটের ৯৬ ঘণ্টা বিকাশে কড়াকড়ি: ১ হাজার টাকার বেশি লেনদেন নয়! নির্বাচনে অবৈধ অর্থের প্রবাহ রুখতে ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ৯৬ ঘণ্টার জন্য মোবাইল ব্যাংকিংয়ে বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একবারে সর্বোচ্চ ১ হাজার এবং দিনে মোট ১০ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না।

৪. ‘আমি এই এলাকার সন্তান, ধানের শীষে ভোট দিন’: ইসিবি চত্বরে তারেক রহমান ঢাকা-১৭ আসনের পথসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোটারদের কাছে আবেগঘন আবেদন জানিয়েছেন। তিনি বলেন, "শৈশব থেকে এই এলাকায় বড় হয়েছি, এখানকার সন্তান হিসেবে ধানের শীষকে জয়যুক্ত করার অনুরোধ করছি।"

৫. জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে নারীরা কর্মজীবী নারীদের নিয়ে ‘বিদ্বেষমূলক’ মন্তব্যের অভিযোগে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবিতে সিইসি-কে স্মারকলিপি দিয়েছে ‘নারীপক্ষ’সহ ১১টি সংগঠন। ইসি জানিয়েছে, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

৬. টানা ৪৬ দিনের ছুটিতে যাচ্ছে সব মাদরাসা জাতীয় নির্বাচন ও রমজান উপলক্ষে দেশের সব মাদরাসায় দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৯ মার্চ পর্যন্ত টানা ৪৬ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

৭. হুমকি পেলেন পরীমণি: ‘ভোটের নিউজ শেয়ার করাই কি অপরাধ?’ নির্বাচনী সংবাদ শেয়ার করার ১ ঘণ্টার মধ্যেই ফোনকলে ‘গুলি করে হত্যার হুমকি’ পাওয়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমণি। কল রেকর্ডটি তিনি সিআইডি ও পুলিশকে মেনশন করে ফেসবুকে প্রকাশ করেছেন।

৮. এই সরকারের মেয়াদে হচ্ছে না চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা চুক্তি বর্তমান সরকারের মেয়াদে হচ্ছে না বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। হাতে সময় কম থাকায় এই প্রক্রিয়াটি পরবর্তী সরকারের জন্য ঝুলে রইল।

৯. রেকর্ড গড়ে কিউইদের জয়: আফগানদের হারাল ৫ উইকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৮৩ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান চেজের রেকর্ড গড়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল নিউজিল্যান্ড। আফগানদের হারিয়ে শুভ সূচনা করল মিচেল স্যান্টনারের দল।

১০. ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি জনপ্রিয় ব্রিটিশ র‍্যাপ তারকা সেন্ট্রাল সি লাইভস্ট্রিম অনুষ্ঠানে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন। তাঁর নতুন নাম রাখা হয়েছে ‘আখিল’। সামাজিক মাধ্যমে এই সংবাদ এখন বিশ্বজুড়ে ভাইরাল।

ডিজিএন/এফএ

banner
Link copied!