ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

গাজীপুরে বিএনপির মিছিলে গ্যাস বেলুন বিস্ফোরণ: দগ্ধ ১৭

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৭:১৯ পিএম

গাজীপুরে বিএনপির মিছিলে গ্যাস বেলুন বিস্ফোরণ: দগ্ধ ১৭

গাজীপুরের টঙ্গীতে বিএনপির নির্বাচনী মিছিলের প্রস্তুতিকালে এক ভয়াবহ গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মিছিলের অগ্রভাগে থাকা শিশু-কিশোরসহ অন্তত ১৭ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় প্রার্থীর সমর্থনে একটি বিশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলের সৌন্দর্য বর্ধনের জন্য একগুচ্ছ গ্যাস বেলুন আনা হয়েছিল, যা বেশ কয়েকজন শিশু ও কিশোরের হাতে ছিল। হঠাৎ বিকট শব্দে বেলুনগুলো বিস্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশে থাকা অন্তত ১৭ জন দগ্ধ হন।

আহতদের চিৎকারে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলুনে ব্যবহৃত গ্যাসের মান খারাপ ছিল অথবা কাছাকাছি থাকা কোনো আগুনের উৎস (যেমন ধূমপান বা ম্যাচ) থেকে এই বিস্ফোরণ ঘটেছে। নির্বাচনী উত্তাপের মধ্যে এমন দুর্ঘটনায় নেতাকর্মীদের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!