ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব

ডিজিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:০০ এএম

গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব

আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ মাহতাব উৎস। সোমবার (৯ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি জুলাই সনদের কয়েকটি ধারা নিয়ে আপত্তি তুলে এই সিদ্ধান্ত জানান।

আসিফ মাহতাব তাঁর ভিডিও বার্তায় দাবি করেন, প্রস্তাবিত ‘জুলাই সনদ’ এর ৮৪ নম্বর ধারায় উল্লেখ আছে যে, সনদটি বাস্তবায়িত হলে বাংলাদেশ ‘ওপেন গভমেন্ট পার্টনারশিপ’ এ যোগ দেবে।

ভিডিও বার্তায় তিনি বলেন, “জুলাইয়ের আন্দোলন আমরা এলজিবিটিকিউ রাইটস বাস্তবায়নের জন্য করিনি। কিন্তু জুলাই সনদ পাস হলে তারা বলবে এটি যেহেতু পাস হয়েছে, তাই এখন এলজিবিটিকিউ এজেন্ডা বাস্তবায়ন করতে হবে।”

তিনি আরও যোগ করেন, সাধারণ মানুষকে এই সনদের আড়ালে এমন কিছু বিষয়ে ভোট দেওয়ানো হচ্ছে যা এ দেশের মূল্যবোধের পরিপন্থী।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জুলাই বিপ্লবের চেতনা ও সংস্কার প্রস্তাবনা নিয়ে তৈরি এই ‘জুলাই সনদ’-এর ওপর জনগণের সম্মতি নিতেই এই গণভোটের আয়োজন।

ডিজিএন/এফএ

banner
Link copied!