ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে, জানাল ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০২:১০ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে, জানাল ইসি

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট পড়ার হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটারের বিপরীতে ভোট দিয়েছেন প্রায় ৭ কোটি ৬০ লাখ নাগরিক। ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ হাজার ২৮ জন প্রার্থী।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন এই নির্বাচনকে ‘জাতির জন্য মাইলফলক’ হিসেবে অভিহিত করে বলেন, “জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমরা একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি।”

দেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে ভোট প্রদানের হারে ব্যাপক বৈচিত্র্য দেখা গেছে। এবারের ৫৯.৪৪ শতাংশ ভোটকে বিশ্লেষকরা ‘স্বাভাবিক ও গ্রহণযোগ্য’ অংশগ্রহণ হিসেবে দেখছেন। একনজরে অতীতের ১২টি নির্বাচনে ভোটের হার যথাক্রমে, ৫৫%, ৫১.১২%, ৫৯.৫৮%, ৫৪.৯২%, ৫৫.৪৫%, ২৬.৫%, ৭৪.৯৬%, ৭৫.৫৯%, ৮৭.১৩%, ৪০.০৪%, ৮০.২০% এবং ৪১.৮%।

সিইসি নাসির উদ্দিন আরও বলেন, অতীতে অনেক নির্বাচন বিতর্কিত হলেও এবারের নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তি ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবহার করা হয়েছে। জনগণের আস্থা অর্জনে এই কমিশন সফল হয়েছে বলেও তিনি দাবি করেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!