ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
প্রধান উপদেষ্টা তাঁর বার্তায় আশা প্রকাশ করেন যে, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, “বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে এবং গণতান্ত্রিক ধারাকে সুসংহত করতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
বিগত দেড় বছরে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কার ও দায়িত্ব পালনে অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য তারেক রহমানকে বিশেষভাবে ধন্যবাদ জানান ড. ইউনূস। তিনি উল্লেখ করেন, বিএনপির গঠনমূলক ভূমিকা ও রাজনৈতিক পরিপক্বতা পরিবর্তনের এই সময়টিকে সহজতর করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এই শুভেচ্ছা বার্তা দ্রুত ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।


আপনার মতামত লিখুন :