ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

রাজনৈতিক শিষ্টাচারের নতুন নজির: সাধারণ নাগরিকের কাতারে বিদায়ী উপদেষ্টারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১১:০১ এএম

রাজনৈতিক শিষ্টাচারের নতুন নজির: সাধারণ নাগরিকের কাতারে বিদায়ী উপদেষ্টারা

পবিত্র রমজানের প্রথম দিনেই আলোচনায় উঠে এসেছে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‍‍`লাল পাসপোর্ট‍‍` ত্যাগের বিষয়টি। ক্ষমতা হস্তান্তরের রেশ কাটতে না কাটতেই ড. মুহাম্মদ ইউনূসসহ ২০ জন উপদেষ্টার কূটনৈতিক সুবিধা বর্জন করার এই ঘটনাকে বিশ্লেষকরা দেখছেন ‍‍`নতুন বাংলাদেশের‍‍` রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে।

বাংলাদেশে অতীতে দেখা গেছে ক্ষমতা ছাড়ার পরও দীর্ঘ সময় ভিআইপি সুবিধা আঁকড়ে রাখার প্রবণতা। কিন্তু এবার ড. ইউনূস দায়িত্ব ছাড়ার এক সপ্তাহ আগেই তাঁর লাল পাসপোর্ট ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মাহফুজ আলম, আসিফ মাহমুদ এবং মো. নাহিদ ইসলাম তিনজনই দায়িত্ব ছাড়ার সাথে সাথেই তাদের বিশেষ সুযোগ-সুবিধা ত্যাগ করেছেন।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তৌহিদ হোসেন ব্যতীত প্রায় সকল শীর্ষ কর্মকর্তাই নিয়ম অনুযায়ী সাধারণ পাসপোর্টে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন।

প্রশাসনিক এই স্বচ্ছতা এবং নৈতিক অবস্থান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের ওপর জনআকাঙ্ক্ষার চাপ যেমন বাড়াবে, তেমনি আগামীর রাজনীতিতে জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

ডিজিএন/এফএ

banner
Link copied!