ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

‘আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী মানুষ’: জাইমা রহমানের আবেগঘন পোস্ট

ডিজিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৫:৫১ পিএম

‘আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী মানুষ’: জাইমা রহমানের আবেগঘন পোস্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেসবুকে একটি বিশেষ স্ট্যাটাস দিয়েছেন তাঁর কন্যা জাইমা রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নিজের অফিসিয়াল পেজে দেওয়া এই পোস্টে তিনি বাবাকে নিজের জীবনের ‘সবচেয়ে বড় আদর্শ’ হিসেবে অভিহিত করেন। পোস্টের সাথে তারেক রহমানের দুটি ছবিও যুক্ত করেছেন তিনি।

জাইমা রহমান লিখেছেন, “ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তাঁরাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।”

বাবার কর্মনিষ্ঠার প্রশংসা করে তিনি আরও বলেন, “আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব্যক্তি যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।”

বাবার প্রধানমন্ত্রী হওয়া প্রসঙ্গে জাইমা উল্লেখ করেন, “বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তাঁর এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তাঁর মধ্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাঁকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।”

তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর পরিবারের সদস্যদের গতিবিধি ও মন্তব্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা যাচ্ছে। জাইমা রহমানের এই ব্যক্তিগত বার্তাটি সেই কৌতূহলে নতুন মাত্রা যোগ করল।

ডিজিএন/এনএস

banner
Link copied!