সচিবালয়স্থ কার্যালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার পরপরই তিনি বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কাজ শুরু করেন।
সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরপর বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বেলা ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সংক্রান্ত একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। মেগা এই প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা এবং পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর সাড়ে ১২টায় বিভিন্ন মন্ত্রণালয়ের কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নির্ধারিত বৈঠকে অংশ নেন।
প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে এবং জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর তদারকিতে প্রধানমন্ত্রী সরাসরি অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :