ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ঈদে মিলতে পারে টানা ১০ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৩:০৫ পিএম

ঈদে মিলতে পারে টানা ১০ দিনের ছুটি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার দীর্ঘ ছুটির হাতছানি দিচ্ছে সরকারি চাকুরিজীবী ও সাধারণ মানুষকে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২১ মার্চ (শনিবার) সম্ভাব্য ঈদুল ফিতর ধরে এবার মোট পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারিত হয়েছে। তবে ক্যালেন্ডারের বিশেষ বিন্যাসের কারণে মাত্র দুদিনের বাড়তি ছুটিতে এই ছুটি টানা ১০ দিনে পৌঁছাতে পারে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারিভাবে, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে। এর আগে ১৭ মার্চ রয়েছে শবে কদরের ছুটি। ১৮ মার্চ বুধবার ছুটি নিতে পারলে টানা ৭ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে ঈদুল ফিতরের পর পরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস। ২৭-২৮ মার্চ সাপ্তাহিক ছুটি। যদি কেউ ঈদুল ফিতরের পর ২৪ ও ২৫ মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি নিলে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের এই পাঁচ দিনের ছুটিতে দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দীর্ঘ এই ছুটির সম্ভাবনায় পর্যটন কেন্দ্রগুলোতে এখনই আগাম বুকিংয়ের তোড়জোড় শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডিজিএন/এফএ

banner
Link copied!