ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

‘নতুন কমিশন নয়, সুপারিশ অনুযায়ীই হবে পিলখানা হত্যার বিচার’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১১:২৬ এএম

‘নতুন কমিশন নয়, সুপারিশ অনুযায়ীই হবে পিলখানা হত্যার বিচার’

পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে বড় ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে ‘জাতীয় শহীদ সেনা দিবস’-এর অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা তদন্ত কমিশনের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পিলখানা হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য উদঘাটনে আগে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকার যথোপযুক্ত ব্যক্তিদের দিয়ে যে তদন্ত কমিশন গঠন করেছিল, তার রিপোর্ট আমাদের হাতে আছে। আমরা নতুন কোনো কমিশন গঠন করব না; বরং ওই রিপোর্টের সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও জানান, বর্তমানে বিচারাধীন মামলাগুলোর আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, “শহীদ পরিবারগুলোকে বলতে চাই, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবেই। এই নৃশংসতার মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার যে অপচেষ্টা করা হয়েছিল, তার নেপথ্যের কুশীলবদের আমরা বিচারের আওতায় আনব।”

স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানা ট্র্যাজেডিকে পৃথিবীর অন্যতম নৃশংস হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে বলেন, “যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন কাজ করতে পারে। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য আমরা বদ্ধপরিকর।”

ডিজিএন/এনএস

banner
Link copied!