ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ঈদের ট্রেনের টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৩:৪৮ পিএম

ঈদের ট্রেনের টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে রেল মন্ত্রণালয়। আগামী ৩ মার্চ থেকে শুরু হবে এই কার্যক্রম, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ মার্চ থেকে পশ্চিমাঞ্চলের সব ট্রেনের যাত্রীরা সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের যাত্রীরা দুপুর ২টা থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। এর মধ্যে ৩ মার্চ পাওয়া যাবে ১৩ মার্চের অগ্রিম টিকিট, ৪ মার্চ ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের আর ৯ মার্চ পাওয়া যাবে ১৯ মার্চের টিকিট।

রেল মন্ত্রণালয় জানায়, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। একজন যাত্রী যাওয়া ও আসার ক্ষেত্রে একবারে সর্বোচ্চ ৪টি করে টিকিট সংগ্রহ করতে পারবেন। ঈদে অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। এ ছাড়া যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

ডিজিএন/এনএস

banner
Link copied!