ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

মার্চ মাসে বাড়ছে না জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১১:২০ এএম

মার্চ মাসে বাড়ছে না জ্বালানি তেলের দাম

পবিত্র রমজান মাসের মধ্যেই জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর দিল সরকার। মার্চ মাসের জন্য ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আজ রবিবার (১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

জ্বালানি তেলের বর্তমান দর: স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আলোকে মার্চ মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে, ডিজেল ১০০ টাকা (প্রতি লিটার), অকটেনে ১২০ টাকা (প্রতি লিটার), পেট্রোল ১১৬ টাকা (প্রতি লিটার), কেরোসিন ১১২ টাকা (প্রতি লিটার)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয়ের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসেও তেলের দাম একই ছিল।

রমজান মাসে নিত্যপণ্যের পরিবহন খরচ ও সেচ কাজে ডিজেলের ব্যাপক চাহিদা থাকে। এই সময়ে তেলের দাম অপরিবর্তিত থাকায় পরিবহন ভাড়া এবং কৃষিপণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সাধারণ ভোক্তারাও সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন।

ডিজিএন/এফএ

banner
Link copied!