ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
Daily Global News

রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৯:৫১ এএম

রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল

অসামান্য মেধা, কর্মদক্ষতা ও প্রশংসনীয় সেবার স্বীকৃতিস্বরূপ ‍‍`রাষ্ট্রপতির পুলিশ পদক‍‍` (পিপিএম)-এ ভূষিত হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানার সেকেন্ড অফিসার ও এসআই (নিরস্ত্র) মো. আশরাফুল আলম। ২০২৫ সালের সেবা ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক অর্জনের তালিকায় (ক্রমিক নং ৯) তাঁকে এই সম্মানজনক পদকের (বিপি নং- ৮০০০০৪৭৭৯৮) জন্য মনোনীত করা হয়।

পদকপ্রাপ্ত এসআই আশরাফুল আলম চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মরহুম ওমর আলীর দ্বিতীয় সন্তান। দীর্ঘ কর্মজীবনে নিজের নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশের এই মর্যাদাপূর্ণ স্থানে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।

দেশের অন্যতম সর্বোচ্চ এই পুলিশ পদক পাওয়ায় এসআই আশরাফুলের নিজ এলাকা মনোহরপুরসহ সমগ্র জীবননগর উপজেলায় আনন্দের জোয়ার বইছে। তাঁর এই অর্জনে চরম আনন্দিত ও গর্বিত স্থানীয় বাসিন্দা, স্বজন ও শুভানুধ্যায়ীরা। এলাকার সর্বস্তরের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানাভাবে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

স্থানীয়দের মতে, আশরাফুল আলমের এই অসামান্য সাফল্য পুরো এলাকার জন্য এক বিশাল গৌরব এবং তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

ডিজিএন/এফএ

banner
Link copied!