ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
Daily Global News

ভোটের কয়েক ঘণ্টা আগে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৪:৩০ পিএম

ভোটের কয়েক ঘণ্টা আগে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ গণভোটের প্রাক্কালে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বক্তব্য দেবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তের পরিস্থিতি, প্রশাসনের ভূমিকা এবং ভোট ও গণভোট নিয়ে দলের অবস্থান ও সর্বশেষ পর্যবেক্ষণ জাতির সামনে তুলে ধরতে পারে বিএনপি। এর আগে গত কয়েক দিন ধরে মাহদী আমিন সংবাদ সম্মেলনে নির্বাচনী মাঠে ‘ভোট কেনাবেচা’ এবং নির্দিষ্ট রাজনৈতিক দলের ‘অপপ্রচার’ নিয়ে দলের উদ্বেগের কথা জানিয়েছিলেন। আজকের সংবাদ সম্মেলনে ভোটের দিনের নিরাপত্তা ও কারচুপি রোধে ভোটারদের প্রতি বিশেষ বার্তা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!