ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ঢাকা ৮ সহ তিনটি আসনের ভোট স্থগিতের দাবি জামায়াতের

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:৫০ পিএম

ঢাকা ৮ সহ তিনটি আসনের ভোট স্থগিতের দাবি জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮, পটুয়াখালী-১ ও শরীয়তপুর-২ আসনের অনিয়ম হওয়া কেন্দ্রগুলোতে ভোট স্থগিত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকের পর দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম মোয়াজ্জেম হোসেন হেলাল সাংবাদিকদের এ তথ্য জানান।

জামায়াতের প্রতিনিধি দলটি সিইসির কাছে সারাদেশ থেকে সংগৃহীত অনিয়মের একটি লিখিত তালিকা জমা দিয়েছে। মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, “ঢাকা-৮, পটুয়াখালী-১ ও শরীয়তপুর-২ আসনের অধিকাংশ কেন্দ্রে ভোট হতে পারেনি। ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে উপস্থিত হতে পারেননি। আমরা এসব কেন্দ্রের ভোট স্থগিত রাখার দাবি জানিয়েছি।”

জামায়াত নেতার অভিযোগ অনুযায়ী, গোপালপুরের অধিকাংশ কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এছাড়া নোয়াখালী-৬ আসনে জামায়াত প্রার্থীর ভাইয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং ঝালকাঠি ও বরগুনার পাথরঘাটায় ব্যাপক বিশৃঙ্খলা হয়েছে। পটুয়াখালীর মির্জাগঞ্জে সিল মারা, জাল ভোট ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগও তুলেছে দলটি। একই সঙ্গে ১১-দলীয় জোটের নেতা ও এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জুর গাড়ি বহরে হামলার নিন্দা জানানো হয়।

পরচ্ছন্ন ফলাফলের প্রত্যাশা মোয়াজ্জেম হোসেন হেলাল আরও বলেন, “আমরা বিশ্বাস নিয়ে ইসিতে এসেছি যাতে তারা পদক্ষেপ নেন এবং জাতির সামনে একটি পরিচ্ছন্ন ফলাফল আসে। সময় এখনো আছে, ইসি চাইলে বিতর্কিত কেন্দ্রগুলোর বিষয়ে ব্যবস্থা নিতে পারে।”

ডেইলি গ্লোবাল নিউজ

banner
Link copied!