ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৬:৫৯ পিএম

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন মিরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন

আজ রোববার বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ের মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত সদ্য নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপি সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এ সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা।

সূত্র জানায়, বৈঠকে মিরসরাইয়ের সামগ্রিক উন্নয়ন, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রাধিকারমূলক প্রকল্প বাস্তবায়নের বিষয় গুরুত্ব পায়।

নুরুল আমিন জনতার প্রত্যাশা ও নির্বাচনী অঙ্গীকারের বিষয়টি তুলে ধরে বলেন, মিরসরাইয়ের মানুষের দেওয়া ম্যান্ডেট তিনি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির মাধ্যমে বাস্তবায়ন করতে চান। জনগণের আস্থা ও ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি।

অন্যদিকে তারেক রহমান দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় ঐক্যবদ্ধ নেতৃত্ব ও তৃণমূলভিত্তিক শক্তিশালী সাংগঠনিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন বলে জানা গেছে। তিনি বলেন, জনগণের অধিকার ও উন্নয়নের প্রশ্নে আপসহীন অবস্থান বজায় রাখতে হবে।

এ সাক্ষাৎকে কেন্দ্র করে মিরসরাইয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এলাকায় উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধু আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ নয়; বরং আগামী দিনের রাজনৈতিক সমন্বয় ও উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবেই এটিকে দেখা হচ্ছে।

মিরসরাইয়ের মানুষের প্রত্যাশা নির্বাচিত প্রতিনিধি হিসেবে নুরুল আমিন এমপি তাঁর প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং ঐক্যবদ্ধ নেতৃত্বে এগিয়ে যাবে দেশ।

ডিজিএন/এনএস

banner
Link copied!