ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:৩১ পিএম

আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে খেলাফত মজলিস

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফলাফল কারচুপি ও ভোট গণনায় ‍‍`ইঞ্জিনিয়ারিং‍‍`-এর অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল নিয়ে জনমনে তৈরি হওয়া সংশয় এবং সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে দলের আনুষ্ঠানিক অবস্থান পরিষ্কার করা হবে এই সংবাদ সম্মেলনে।

এর আগে, ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অভিযোগ করেছিলেন যে, ভোট গণনার সময় পরিকল্পিতভাবে ফলাফলে পরিবর্তন আনা হয়েছে। এ নিয়ে তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

ঢাকা-১৩ আসনে মামুনুল হকের নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বর্তমানে নবনিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গতকাল রোববার এক বক্তব্যে বলেন, "মামুনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা করা হবে।" প্রতিমন্ত্রীর এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাংলাদেশ খেলাফত মজলিস ববি হাজ্জাজের এই বক্তব্যকে ‍‍`বিদ্বেষমূলক‍‍` ও ‍‍`রাজনৈতিক প্রতিহিংসা‍‍` হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঢাকা-১৩ আসনের এই বিরোধ আইনি ও রাজপথের লড়াইয়ে রূপ নিতে পারে। আজকের সংবাদ সম্মেলন থেকে মামুনুল হক বড় ধরণের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন কি না, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!