জাতীয় সংসদে ২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে এক বিশাল আনন্দ ও শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ। আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরের পর রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই শোডাউন করা হয়।
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনের সরাসরি নেতৃত্বে মিছিলটি মতিঝিলের নটরডেম কলেজ এলাকা থেকে শুরু হয়। এরপর বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মিছিলটি আরামবাগ, ফকিরাপুল মোড় এবং নাইটিংগেল মোড় প্রদক্ষিণ করে। পুরো এলাকায় স্লোগানে স্লোগানে মুখরিত করে মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, “ঘোষিত ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট দেশের সার্বিক উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অত্যন্ত যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি একটি জনবান্ধব বাজেট।”
বক্তারা আরও যোগ করেন, “দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া ও প্রধান উন্নয়ন সহযোগী দেশ চীনে গমন অত্যন্ত সফল হয়েছে। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ খাতে যে নতুন দিগন্তের উন্মোচন হলো, তা দেশের চলমান অর্থনৈতিক অগ্রগতিকে আরও বেশি বেগবান ও গতিশীল করবে।”

আনন্দ মিছিল ও সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের বহু শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, কাজী মোকতার হোসেন, শহিদুল ইসলাম সোহেল, জসিম উদ্দীন, মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, এস এম কবির, মো. রফিকুল ইসলাম রফিক, কাজী আলাউদ্দিন জুয়েল, জহিরুল ইসলাম মকিম, মাহাবুব ফরাজী, মাহামুদ হাসান রঞ্জু, মুজিব উল্লাহ মজিব, আল মামুন, শফি মোহাম্মদ জুয়েল, জাকিরুল ইসলাম জাকির, মিজানুর রহমান সজীব, মোক্তাদির হোসেন তরু, আকবর আহমেদ, নুরুল আলম বিপ্লব, ইঞ্জিনিয়ার মাসুদুল ইসলাম, কামরুজ্জামান হীরা, আলাউদ্দিন খান, খলিলুর রহমান খলিল, মিজানুর রহমান নাহিদ, এস এম আল আমিন, ইব্রাহিম ভূঁইয়া সাগর, মোহাম্মদ তুহিন, আব্দুল আলীম মিঠু, মোহাম্মদ শামীম, রাকিবুল হাসান চৌধুরী, মো. রেজাউল করিম, মাহফুজ এ বিন এবং মাসুদ রানা প্রমুখ।
এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি এস এম সায়েম, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন রিন্টু, কাজী মহিউদ্দিন মহি, হাসান আলী, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ, এবং মহানগর নেতা ওয়াহেদ আহমেদ চৌধুরী সজীবসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সামনের সারিতে থেকে মিছিলটির নেতৃত্ব দেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সম্পূর্ণ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এই শুভেচ্ছা মিছিলটি সম্পন্ন হয়েছে। সাধারণ মানুষের কোনো ভোগান্তি না করে দীর্ঘ দিন পর দলনেতার সফল বিদেশ সফর ও বাজেট পাসকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে এক ধরনের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আনন্দ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড এবং একেবারে তৃণমূল বা ইউনিট পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


আপনার মতামত লিখুন :