ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Daily Global News

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির

প্রবাস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৪:৫৫ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, জেদ্দা বিমানবন্দরে যাওয়ার উদ্দেশ্যে ওই প্রবাসীরা তায়েফ থেকে একটি গাড়িতে করে রওনা হয়েছিলেন। পথে আল-খুরমা এলাকায় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা চালকসহ চার বাংলাদেশির মৃত্যু হয়।

নিহতদের মধ্যে প্রাথমিকভাবে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন, করিম উদ্দিন ও খালিদ মিয়া। অপর দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি, তবে তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মর্মান্তিক এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং কানাইঘাটে নিহতদের স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

এদিকে নিহতদের মরদেহ দেশে ফেরাতে ইতিমধ্যে কাজ শুরু করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কনস্যুলেট। আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে মরদেহগুলো দেশে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানা গেছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!