ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ভারত-পাকিস্তান মহারণ আজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:৪৭ পিএম

ভারত-পাকিস্তান মহারণ আজ

মাঠে নামছে চিরবৈরী দুই প্রতিবেশী। আজ রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। বাংলাদেশের রাজনৈতিক সংহতির সমর্থনে পাকিস্তান ম্যাচটি বয়কট করার গুঞ্জন উঠলেও, শেষ পর্যন্ত সব জল্পনা উড়িয়ে দিয়ে রাত সাড়ে ৭টায় লড়বে দুই দল।

কাগজে-কলমে এবং সাম্প্রতিক পরিসংখ্যানে বেশ এগিয়ে ভারত। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দুই দল ১৬ বার মুখোমুখি হয়েছে, যার ১৩টিতেই শেষ হাসি হেসেছে টিম ইন্ডিয়া। বিপরীতে পাকিস্তান জিতেছে মাত্র ৩টি ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যানেও ভারত স্পষ্ট ব্যবধানে এগিয়ে। ৮ বার লড়াই করে ভারত জিতেছে ৬টিতে, পাকিস্তান ১টিতে এবং বাকি ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

উভয় দলই দুর্দান্ত ফর্মে থেকে আজ মাঠে নামছে। পাকিস্তান তাদের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। অন্যদিকে ভারতও যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে শুভসূচনা করেছে। আজ কলম্বোর উইকেটে বাবর আজমের ক্লাস নাকি বিরাট কোহলির তান্ডব কে হাসবে বিজয়ের হাসি, সেদিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।

ডিজিএন/এনএস

banner
Link copied!