ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

দেড় মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদরাসা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:৪৪ পিএম

দেড় মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদরাসা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রমজান উপলক্ষে দীর্ঘ দেড় মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদরাসা। আগামী ১১ ফেব্রুয়ারি নির্বাচনের সাধারণ ছুটি থেকেই শুরু হচ্ছে এই বিশাল অবকাশ, যা চলবে টানা ২৯ মার্চ পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার। এরপর ১৫ ফেব্রুয়ারি মাদ্রাসায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাসের ছুটি।

এরপর একে একে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শব-ই-কদর, ২০ মার্চ জুমাতুল বিদা, ২১ মার্চ ঈদ-উল-ফিতর, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৭-২৮ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার। তাই মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শ্রেণি কার্যক্রম শুরু হবে ২৯ মার্চ।

এছাড়া বছরের দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দিনের ছুটি থাকছে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে (২৪ মে থেকে ১১ জুন)।

ডিজিএন/এনএস

banner
Link copied!