ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

রোজার প্রথম দিন থেকেই স্কুল ছুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:৩১ পিএম

রোজার প্রথম দিন থেকেই স্কুল ছুটি

পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দেশের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ছুটি শুরু হচ্ছে। আগামী ২৬ মার্চ পর্যন্ত টানা ৩৬ দিন বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা সংশোধন করে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে। আগের নির্ধারিত সূচি পরিবর্তন করে শিক্ষার্থীদের দীর্ঘ অবকাশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিম্নলিখিত উপলক্ষগুলো মিলিয়ে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে: পবিত্র রমজান: (পুরো মাস)। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব। শবে কদর: ১৭ মার্চ। জুমাতুলবিদা: ২০ মার্চ। ঈদুল ফিতর: ২১ মার্চ (সম্ভাব্য)। স্বাধীনতা ও জাতীয় দিবস: ২৬ মার্চ।

মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিকের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও একই শিক্ষাপঞ্জি অনুসরণ করা হবে। সংশোধিত এই ছুটির তালিকায় অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ। ফলে কাল রমজানের প্রথম দিন থেকেই ক্লাসে যাওয়ার বাড়তি চাপ থাকছে না কোমলমতি শিক্ষার্থীদের।

ডিজিএন/এফএ

banner
Link copied!