ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
Daily Global News

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০৯:১৮ পিএম

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এসব উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮৬টি শিশু।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা। অপর শিশুটি সিলেট বিভাগে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশব্যাপী হামের উপসর্গ নিয়ে মোট ৮৪৪টি শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯টি শিশু।

ডিজিএন/এনএস

banner
Link copied!