দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর মধ্য দিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ৯ জনে দাঁড়াল।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর সকাল আটটা থেকে ১০ সেপ্টেম্বর সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে সর্বোচ্চ দুজনের মৃত্যু হয়েছে ঢাকা জেলায়।
এ ছাড়া একই সময়ে নতুন করে প্রায় ১ হাজার ২০০ জন রোগী হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।


আপনার মতামত লিখুন :