ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

দেশে রোজা কবে জানা যাবে আজ সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১২:৫৬ পিএম

দেশে রোজা কবে জানা যাবে আজ সন্ধ্যায়

পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে, তা নির্ধারণে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠক বসবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মাগরিবের নামাজের পর অনুষ্ঠেয় এই সভায় সভাপতিত্ব করবেন নতুন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মন্ত্রিসভায় শপথ নেওয়ার পর এটিই তাঁর প্রথম কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সভা। দেশের ৬৪টি জেলা থেকে আসা চাঁদ দেখার তথ্য পর্যালোচনার পর তিনি পবিত্র রমজান শুরুর ঘোষণা দেবেন।

আজ যদি বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়, তবে আজ রাতে এশার নামাজের পর শুরু হবে তারাবি নামাজ এবং শেষ রাতে সেহরি খেয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পালিত হবে প্রথম রোজা। আর যদি আজ চাঁদ দেখা না যায়, তবে শুক্রবার থেকে শুরু হবে রমজান।

দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা দ্রুত ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া নম্বরগুলো হলো:
০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭। এছাড়াও সংশ্লিষ্ট জেলার ডিসি ও ইউএনওকেও তথ্য দেওয়া যাবে।

ডিজিএন/এনএস

banner
Link copied!