বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের পবিত্র মাহে রমজান।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নতুন সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর সারা দেশের মসজিদে মসজিদে শুরু হচ্ছে খতম তারাবি। শেষ রাতে সেহরি খেয়ে প্রথম রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলামিক ফাউন্ডেশন থেকে আজকের সেহরি ও কালকের ইফতারের সময়সূচিও নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম মন্ত্রিসভা বৈঠকে দেওয়া নির্দেশনা অনুযায়ী, সাহরি, ইফতার ও তারাবির সময় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :