ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২
Daily Global News

আজ পবিত্র লাইলাতুল কদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১১:১৩ এএম

আজ পবিত্র লাইলাতুল কদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী

আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যার পর থেকেই শুরু হবে মহিমান্বিত এই রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও অশেষ ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সারা দেশে পালিত হবে পবিত্র এই রাত।

মহান আল্লাহ তায়ালা লাইলাতুল কদরের রাতকে দিয়েছেন অনন্য মর্যাদা। পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী, এই এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। এই রাতেই মানবজাতির হেদায়েতের আলোকবর্তিকা ‘পবিত্র আল কোরআন’ লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল হয়েছিল। আল্লাহর অশেষ রহমত, নাজাত ও বরকত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে ইবাদতে মশগুল থাকবেন।

পবিত্র এই রাতে মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় মুসল্লিরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, তওবা-এস্তেগফার ও মিলাদ মাহফিলে অংশ নেবেন। রাজধানীসহ দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে। নিজেদের গুনাহ মাফ এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করবেন ধর্মপ্রাণ মানুষ।

পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বেসরকারি টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। এছাড়া সংবাদপত্রগুলোতে এই রাতের তাৎপর্য তুলে ধরে বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশিত হবে।

লাইলাতুল কদরের এই পুণ্যময় রাতে মহান আল্লাহ আমাদের সকলকে তাঁর অসীম রহমত ও মাগফেরাত দান করুন।

ডিজিএন/এনএস

banner
Link copied!