ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Daily Global News

ধর্মবিষয়ক স্থায়ী কমিটিতে মিরসরাইয়ের এমপি নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৬, ০১:১২ পিএম

ধর্মবিষয়ক স্থায়ী কমিটিতে মিরসরাইয়ের এমপি নুরুল আমিন

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য জনাব নুরুল আমিনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। সম্প্রতি জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠনের অংশ হিসেবে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ পেলেন। সংসদীয় রীতিনীতি অনুযায়ী, এই কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তদারকি, উন্নয়ন প্রকল্পগুলোর মূল্যায়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ প্রদানের কাজ করে থাকে।

মিরসরাইয়ের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এই কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নতুন এই দায়িত্বের পাশাপাশি তিনি নিজ নির্বাচনী এলাকা মিরসরাইয়ের সার্বিক উন্নয়ন এবং দেশব্যাপী ধর্মীয় সম্প্রীতি ও কল্যাণমূলক কার্যক্রমে আরও জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!