ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
Daily Global News

হরমুজ প্রণালি খোলার আভাস, বিশ্ববাজারে কমল তেলের দাম

ডিজিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৬, ১০:২৯ এএম

হরমুজ প্রণালি খোলার আভাস, বিশ্ববাজারে কমল তেলের দাম

হরমুজ প্রণালি খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। প্রতিবেশী ওমানের সঙ্গে ইরানের আলোচনার ঘোষণার পর বাজারে নতুন করে এই আশার সঞ্চার হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে আজ এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে তেলের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এর জেরে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৭৮ ডলার বা ২ শতাংশ কমে ৮৬ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৪৯ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৮৭ ডলারে বিক্রি হচ্ছে।

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরান পুনরায় আলোচনা শুরু করার কথা জানানোর পরই বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব পড়ে এবং তেলের দাম কমতে শুরু করে। এর আগে, গত মঙ্গলবার জ্বালানি তেলের উভয় বেঞ্চমার্কেরই ৩ শতাংশের বেশি দরপতন হয়েছিল।

ডিজিএন/এনএস

banner
Link copied!