ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
Daily Global News

বোয়িং কেনায় প্রধানমন্ত্রীকে ট্রাম্পের ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের আশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ০৯:০৫ পিএম

বোয়িং কেনায় প্রধানমন্ত্রীকে ট্রাম্পের ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের আশা

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি শিগগিরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের আশাও প্রকাশ করেছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। বাসস জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এ সময় তিনি বাংলাদেশের জনগণের প্রতি তাঁর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে আরও বলেন, "বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।" একই সঙ্গে এই উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে ব্যক্তিগত মনোযোগ দিয়েছেন, তা তিনি সব সময় মনে রাখবেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ডিজিএন/এনএস

banner
Link copied!