নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে বন্দরের মদনপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ শুরু করেন তাঁরা।
হঠাৎ শুরু হওয়া এই অবরোধের কারণে দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কের দুই পাশেই কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ মহাসড়কে যানজট সৃষ্টির বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :