দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবেশ উন্নত করতে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে স্কুলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কঠোর নির্দেশ দিয়েছে সরকার।
আজ সোমবার (১১ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা নজরে এসেছে।
বিদ্যালয় প্রাঙ্গণে নোংরা পরিবেশ থাকায় একদিকে যেমন জনমনে প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশও বিঘ্নিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :