বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর দপ্তরে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, শীর্ষ পর্যায়ের এই সাক্ষাৎকে কেন্দ্র করে এর আগে গতকাল রোববার (৯ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গেও একটি বৈঠক সম্পন্ন করেন ভারতীয় হাইকমিশনার।
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই ধারাবাহিক বৈঠকগুলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।


আপনার মতামত লিখুন :