মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক অবস্থান জানিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে এই জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে ঢাকা কোনো ধরনের ঝুঁকি দেখছে না বলেও স্পষ্ট করেছেন তিনি। আজ রোববার (৩০ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানে উন্নীত হয়েছে। এই সম্পর্কের ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হতে যাচ্ছে। তবে এই সংলাপ ঠিক কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো দিনক্ষণ নির্ধারিত হয়নি।
এদিকে, নিজের দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির সরাসরি বলেন, ‘আমি বাংলাদেশি।’


আপনার মতামত লিখুন :