ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২
Daily Global News

বিরুলিয়ায় তারেক রহমানের নির্দেশনায় ঈদ উপহার বিতরণ

সাভার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১০:০১ এএম

বিরুলিয়ায় তারেক রহমানের নির্দেশনায় ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারের বিরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় অসহায়, দুস্থ ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু‍‍`র নির্দেশনায় এই মানবিক সহায়তা কর্মসূচি পালন করা হয়।

উৎসবে আনন্দের ছোঁয়া পৌঁছে দিতে প্রতিটি পরিবারকে পোলাও চাল, সেমাই, চিনি, পেঁয়াজ, আলু এবং দুধসহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করা হয়। বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. আমির শিরালি এবং সাধারণ সম্পাদকসহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে এই উপহার তুলে দেন।

উপহার বিতরণকালে হাজী মো. আমির শিরালি বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার আদায়ের পাশাপাশি তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছে। দেশের এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা তৃণমূল পর্যায়ে এই সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখব।”

বিতরণ অনুষ্ঠানে বিরুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের (যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সমাজের বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

উপহার বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ডিজিএন/এনএস

banner
Link copied!