ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Daily Global News

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬, ১২:৫৫ পিএম

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণায় নজর রাখছেন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা। এর জেরে এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম কমে গেছে।

আজ সোমবার (২৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এদিন লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে। একই সঙ্গে মার্কিন জ্বালানি তেলের দামও ১ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৮৬ দশমিক ১৪ ডলারে বিক্রি হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের জন্য একটি অর্থনৈতিক ‘ডি-ডে’ বা চরম পরিণতির দিন ঘনিয়ে আসছে। নতুন এসব নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত জানাতে আজ সোমবার বিকেলেই তাঁর একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!