ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

এবার নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৯:৪৯ পিএম

এবার নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

তেহরান-জেরুজালেম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণের প্রতিশোধ নিতে এবার সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ সোমবার (২ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের লক্ষ্যবস্তু ছিল মূলত দুটি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর।

এই হামলায় ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ‘খাইবার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। জেরুজালেমের উচ্চ নিরাপত্তা বেষ্টিত এলাকাগুলোতে এই হামলার পর ইসরায়েল জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বলেছেন, “এই প্রতিশোধ নেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। ইরান তার সর্বশক্তি দিয়ে এই অপরাধের জবাব দেবে।” উল্লেখ্য, খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক এবং ৭ দিনের সরকারি ছুটি চলছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে তাঁদের মিশন এখনও শেষ হয়নি। সম্পূর্ণ লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই যৌথ হামলা অব্যাহত থাকবে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যমতে, গত শনিবার থেকে চলা হামলায় এ পর্যন্ত অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন এবং দেশটির ১৩১টি কাউন্টি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!