মধুমতি মডেল টাউন প্রকল্পের সার্বিক উন্নয়ন, প্লট মালিকদের অধিকার সংরক্ষণ এবং একটি আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত আবাসন গড়ে তোলার লক্ষ্যে ‘মধুমতি মডেল টাউন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর নতুন নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্পটির স্বপ্নদ্রষ্টা ড. এম এম এমরান চৌধুরীকে সভাপতি এবং জে এম মনির হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ২০০৩ সালে যাত্রা শুরু করেছিল মধুমতি মডেল টাউন। দীর্ঘ দুই দশকের বেশি সময়ে ধাপে ধাপে গড়ে ওঠা এই মেগা আবাসন প্রকল্পে প্রায় ৪ হাজার প্লট মালিক ভবিষ্যতের স্বপ্নের ঠিকানা গড়ার উদ্দেশ্যে জমি ক্রয় করেছিলেন। কিন্তু বিভিন্ন সময়ে বৈষম্য, প্রশাসনিক জটিলতা এবং আইনের অপপ্রয়োগের কারণে প্রকল্পটি নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে। বর্তমানে চলমান মডিফিকেশন-সংক্রান্ত মামলাকে ঘিরে প্লট মালিকরা আবারও আশাবাদী হয়ে উঠেছেন। নবগঠিত এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে আইনি জটিলতার অবসান ঘটিয়ে প্রকল্পের উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সংগঠনটির নবগঠিত কমিটিতে সভাপতি ড. এম এম এমরান চৌধুরীর পাশাপাশি সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বদরুল বারী চৌধুরী। এছাড়া সহ-সভাপতি হিসেবে কাজী আসাফউদ্দৌলা, মো. মনিরুজ্জামান খান, এম এ ওয়াহাব, মো. আব্দুল খালেক, ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, মো. জিল্লুর রহমান, সাজিদুল আলম ও বিমল কান্তি রায় রয়েছেন। সাধারণ সম্পাদক জে এম মনির হোসেনের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হোসেন মুনজুরুল হাছান।
কমিটিতে অর্থ সম্পাদক মো. আব্দুস সালিক, যুগ্ম অর্থ সম্পাদক এম এ হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আছাহাব মিয়া, সমাজকল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন নাদিম, দপ্তর সম্পাদক মো. আবুল হাসনাত চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক ডা. মোখলেছুর রহমান, মহিলা সম্পাদক হোসনে আরা বেগম, যুগ্ম মহিলা সম্পাদক নুরজাহান খাতুন, ক্রীড়া সম্পাদক আরিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম এবং যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. রফিকুল ইসলাম ও মো. নুরুল আলম দায়িত্ব পেয়েছেন।
সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ মহসীন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ ফরিদুল আলম, স্থপতি আলী রেজা মো. ইউনুস, মো. হুমাউন কবীর, সাইফুল ইসলাম, আ. রহিম, রফিকুল ইসলাম, সামিনা ইমরান, উম্মে কুলসুম, মো. আরিফুল ইসলাম এবং বেনজির আহমেদ।
অন্যদিকে, উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রফেসর ড. মো. নূরুন্নবী মোল্লা, ফজলে সাব্বির হাসান, তকদির হোসেন মোহাম্মদ জসীম, মুন্সি বজলুল বাছিদ আঞ্জু, প্রফেসর ড. মোহাম্মদ আলী, প্রফেসর ছিদ্দিকুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সায়ফুল্লাহ আনছারি এবং ডি এ তায়েব।
নবগঠিত কমিটির লক্ষ্য সম্পর্কে সভাপতি ড. এম এম এমরান চৌধুরী বলেন, মধুমতি মডেল টাউন শুধু একটি আবাসন প্রকল্প নয়, এটি প্রায় চার হাজার পরিবারের স্বপ্ন ও ভবিষ্যতের ঠিকানা। প্লট মালিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, প্রকল্পের উন্নয়ন নিশ্চিত করা এবং বিদ্যমান সমস্যার যৌক্তিক সমাধানে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
চলমান আইনি প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, বর্তমান সময়টি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাতে সময় বেশ সীমিত। সবাই সম্মিলিতভাবে এক ও অভিন্ন থাকলে মডিফিকেশন মামলার রায়ে প্লট মালিকদের বিজয় সুনিশ্চিত হবে। আইনগত প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে সবার স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় খুব শিগগিরই মধুমতি মডেল টাউন একটি আধুনিক, নিরাপদ ও দৃষ্টিনন্দন আবাসন প্রকল্প হিসেবে গড়ে উঠবে।


আপনার মতামত লিখুন :